IPL 2020, DC vs KKR Live Streaming: কোথায় ও কখন দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের সরাসরি সম্প্রচার?

আইপিএলে (IPL 2020) আজ শারজায় মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। গত ম্যাচেই রাজস্থান রয়্যালসকে হারিয়েছে কেকেআর। পর পর দুটো ম্যাচ জিতে দারুন ছন্দে নাইট শিবির। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস প্রথম দুটো ম্যাচ জিতলেও গত ম্যাচে হায়দরাবাদের কাছে হেরেছে। তাই আজের ম্যাচ জিততে মরিয়া দিল্লি শিবির। অন্যদিকে জয়ের হ্যাটট্রিক করতে তৈরি কলকাতা নাইট রাইডার্সও।

শিবম মাভি, কমলেশ নাগরকোটি, শুভমান গিল- এই তিন তরুণ ক্রিকেটার দুরন্ত ফর্মে রয়েছেন। প্রথম তিন ম্যাচে ওপেন করতে নেমে একেবারের বড় রান করতে ব্যর্থ হয়েছেন সুনীল নারিন। দিল্লি বিরুদ্ধে টম ব্যান্টনকে টপ অর্ডারে ফিরিয়ে আনতে পারে কেকেআর শিবির। কামিন্স, মরগ্যান ছন্দেই রয়েছেন। অন্যদিকে রিকি পন্টিংকে তার দলের খেলোয়াড়দর সঠিক ভাবে বাছাই করতে হবে এবং সাবধানতার সাথে ব্যাটিং লাইন-আপ ঠিক করতে হবে। কারণ কলকাতার দুর্দান্ত বোলিং ইউনিটের বিপক্ষে বড় শট নেওয়ার মতো লোকের দরকার।

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি কখন আছে?

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ ৩ অক্টোবর, শনিবার হবে।

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস খেলা কোথায় হবে?

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ শারজা আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে।

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস কখন শুরু হবে?

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু। টস হবে ৭টায়।

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ছাড়াও এইচডি চ্যানেলগুলিতে দেখা যাবে। এছাড়াও হিন্দি ধারাভাষ্য শোনা যাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি। আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে। স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড়, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে।

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখব?

লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar -এ।

(The above story first appeared on LatestLY on Oct 03, 2020 04:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).